×

ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, ইউপিএলের বাংলাবাজার কেন্দ্রের শাটারে তালা

২০২৬ সেপ্টেম্বর ২৯ ১৩:৫৬:২৮

‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, ইউপিএলের বাংলাবাজার কেন্দ্রের শাটারে তালা

নিজস্ব প্রতিবেদক: শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রির অভিযোগে দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা দেওয়া হয়েছে। সোমবার (২৯৮ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনার সময় প্রকাশনাটির দুই কর্মীকে তুলে নিয়ে আটকে রাখার অভিযোগও উঠেছে। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, তুলে নেওয়া দুই কর্মীকে থানায় আনা হয়নি। তাঁদের ফরিদাবাদ পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছিল এবং সেখান থেকেই ছেড়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘অসমাপ্ত আত্মজীবনী’ ২০২৪ সালের পর ছাপানো হয়নি। বইটি বিক্রি না করার শর্তে দুই কর্মীকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি।

পুলিশ স্থানীয়দের বরাত দিয়ে জানায়, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে দুই যুবক বাংলাবাজারের ওই বিক্রয়কেন্দ্রে যান। তাঁরা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি কিনতে চাইলে কর্মীরা বইটি বের করে দেন। পরে বইটি নিয়ে তাঁরা আপত্তি জানান এবং একপর্যায়ে লোকজন জড়ো করেন।

এরপর বিক্রয়কেন্দ্রটির শাটার নামিয়ে তাতে তালা ঝুলিয়ে দেওয়া হয়। পরে ইউপিএলের দুই কর্মী আমিনুল ইসলাম ও হুমায়ূন কবীরকে তাঁরা আটক করেন।

এদিকে ইউপিএল এক বিবৃতিতে জানিয়েছে, অভিযোগকারীদের জানানো হয়েছে যে বইটি নিষিদ্ধ নয়। প্রতিষ্ঠানটি প্রকাশিত প্রতিটি বইয়ের বিষয়ে অবস্থান ধরে রাখে। কোনো বই নিষিদ্ধ করতে হলে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে সবাইকে জানাতে হয় এবং আইনি পদক্ষেপ নিতে হয়।

ইউপিএলের ভাষ্য, এ বইয়ের ক্ষেত্রে এমন কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তারা জানে না। সরকার বা আদালতের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হলে ইউপিএল সে অনুযায়ী ব্যবস্থা নেবে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত