×

ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

১ অক্টোবর ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০২৬ সেপ্টেম্বর ২৯ ০৯:৫৬:১৪

১ অক্টোবর ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি সফরসূচি অনুযায়ী, দিনব্যাপী সফরে জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

ফেনী সফরের প্রথম কর্মসূচিতে পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর ফুলগাজীতে বৃক্ষরোপণ, রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেনের স্বাক্ষর করা এক পত্রে এ সফরসূচির তথ্য জানানো হয়েছে।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী তাঁর বাসভবন থেকে সড়কপথে ফেনীর পরশুরামের উদ্দেশে রওনা হবেন। দুপুর সাড়ে ১২টায় পরশুরাম উপজেলার ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছানোর পর ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন।

দুপুর ১টা ১৫ মিনিটে পরশুরাম থেকে ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। দুপুর দেড়টায় কলেজ প্রাঙ্গণে পৌঁছে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

পরে দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। এরপর ডাকবাংলোয় বিশ্রাম নেবেন।

বিকেল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

সফরসূচি অনুযায়ী, বিকেল ৫টায় সড়কপথে ফেনী থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। রাত ৯টায় তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে আনুষঙ্গিক প্রস্তুতিও শেষ পর্যায়ে। সরেজমিনে দেখা গেছে, পরশুরামের ঘাটঘর এলাকায় মুহুরী নদীর তীরে জনসভাস্থল তৈরির কাজ চলছে। এ ছাড়া পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে। জনসভাস্থলে মঞ্চ ও উদ্বোধনী ফলকের স্থানসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের কাজও প্রায় শেষ।

জনসভায় অংশ নেওয়া মানুষের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থাও করা হচ্ছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সভাস্থলে পানির ট্যাংক ও পোর্টেবল টয়লেট স্থাপনের পাশাপাশি স্যানিটেশন ব্যবস্থা করছে। অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমসহ অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতিও চলছে।

সড়ক যোগাযোগ নিরাপদ ও স্বাভাবিক রাখতে ফেনী-পরশুরাম প্রধান সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে মেরামত ও সংস্কারকাজ করছে সড়ক ও জনপথ বিভাগ। পাশাপাশি পরশুরাম-সুবার বাজার সড়কের জনসভাস্থলের আশপাশেও প্রয়োজনীয় সংস্কার ও প্রস্তুতিমূলক কাজ চলছে। ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানেও সৌন্দর্যবর্ধনের কাজ করা হচ্ছে।

এর আগে ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরের কথা থাকলেও পরে তা স্থগিত করা হয়। এরপর সফরের নতুন তারিখ হিসেবে ১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

ইমামুলৃ

ট্যাগ: তারেক রহমান ফেনী জাতীয় গ্রিড ফ্যামিলি কার্ড বৃক্ষরোপণ পরশুরাম ফুলগাজী ফেনী সংবাদ কৃষক কার্ড ফেনী জনসভা প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফরসূচি প্রধানমন্ত্রীর ফেনী সফর ফেনীর খবর ফেনী সফর ১ অক্টোবর বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প ১ অক্টোবর ২০২৬ ফেনী সফরসূচি মুহুরী-কহুয়া প্রকল্প নিষ্কাশন ও সেচ প্রকল্প প্রকল্প পুনর্বাসন ঘাটঘর মুহুরী ব্রিজ বেগম খালেদা জিয়া মহিলা কলেজ রুফটপ সোলার ইমাম মুয়াজ্জিন খাদেম সম্মানী প্রদান প্রধানমন্ত্রীর জনসভা অস্থায়ী হেলিপ্যাড প্রধানমন্ত্রীর সফর প্রস্তুতি ফেনী-পরশুরাম সড়ক পরশুরাম-সুবার বাজার সড়ক প্রধানমন্ত্রীর সর্বশেষ খবর ১৭ সেপ্টেম্বরের সফর

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ