ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীতে ছাত্রদলের মিছিল
নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রাজধানীতে মিছিল করেছে ছাত্রদল। এতে নেতৃত্ব দেন সংগঠনটির কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৪টায় মগবাজার মোড় থেকে মিছিলটি শুরু হয়। ওয়্যারলেস মোড়, মৌচাক, মালিবাগ ও শান্তিনগর মোড় হয়ে মিছিলটি মগবাজার সেঞ্চুরি মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সালেহ মো. আদনান বলেন, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী সন্ত্রাসীরা নতুন করে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপ ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। যেকোনো ধরনের নৈরাজ্যকর তৎপরতা ছাত্রদলের নেতৃত্বে রাজপথে কঠোর ভাবে প্রতিহত করা হবে।
মিছিলে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক আবুল হোসেন হাওলাদার আশিক, মো. রুহুল আমিন, সহসাংগঠনিক সম্পাদক মো. আরিফ সিকদার ও মেহেদী হাসান সোহাগ উপস্থিত ছিলেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান, সাবেক সহসভাপতি মো. মারজুক সাকিব এবং ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আকাশও ছিলেন।
এ ছাড়া ঢাকাস্থ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মহানগর ও থানা ছাত্রদলের কয়েকশ নেতাকর্মী মিছিল ও সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে অংশ নেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের