ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
গ্যাসের দাম বাড়ানোর শুনানিতে তুমুল হট্টগোল
ডুয়া নিউজ: গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব নিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) শুনানিতে তুমুল হট্টগোলের ঘটনা ঘটেছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিয়াম অডিটরিয়ামে শুরু হওয়া শুনানিতে পেট্রোবাংলার পক্ষ থেকে দাম বৃদ্ধির প্রস্তাব তুলে ধরা হয়। পরে বিতরণ কোম্পানির পক্ষ থেকে উপস্থাপনা দেওয়া হয়।
শুনানির সময় ক্যাবের জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. এম শামসুল আলম প্রস্তাবটিকে "গণবিরোধী" হিসেবে উল্লেখ করেন এবং এটির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।
তিনি বলেন, এই অযৌক্তিক প্রস্তাব গ্রহণ করা উচিত হয়নি। এর পর তিনি তিনটি দাবি জানিয়ে ওয়াকআউট করেন।
ড. শামসুল আলমের বক্তব্যের পর সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বক্তব্য দিতে আসেন। তবে এ সময় শিক্ষার্থী এবং শিল্প মালিকরা প্রতিবাদ জানিয়ে স্লোগান দিতে শুরু করেন।
শিক্ষার্থী এবং শিল্প মালিকদের দাবি, গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব বাতিল করতে হবে। এ সময় বিইআরসির চেয়ারম্যান হট্টগোল থামানোর চেষ্টা করলেও পরিস্থিতি শান্ত করা সম্ভব হয়নি এবং কিছুক্ষণ পর তিনি মধ্যাহ্ন বিরতি ঘোষণা করেন।
বিকালে শুনানি পুনরায় শুরু হয়। শুনানিতে শিল্প কারখানার গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে আলোচনা হয়। পেট্রোবাংলা জানিয়েছে, এলএনজি আমদানির দাম বৃদ্ধির কারণে এই দাম বৃদ্ধি প্রয়োজন এবং ঘাটতি মেটাতে গ্যাসের দাম বাড়ানো অপরিহার্য।
ব্যবসায়ী নেতারা এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছেন এবং দাবি করেছেন, দাম বাড়ানোর প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করতে হবে। কারণ এটি শিল্পের উপর নেতিবাচক প্রভাব ফেলবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক