×

ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

হিমালয়ের বরফ ধস ও বন্যা বাংলাদেশসহ আট দেশের জন্য সতর্কবার্তা

২০২৬ সেপ্টেম্বর ১৯ ২১:৩০:৫০

হিমালয়ের বরফ ধস ও বন্যা বাংলাদেশসহ আট দেশের জন্য সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক: পাল ও তিব্বত সীমান্তে আকস্মিক বরফ ধসের পর ভয়াবহ বন্যার ঘটনাকে শুধু স্থানীয় কোনো দুর্ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। এটি পুরো পরিবেশ ব্যবস্থার ওপর বড় ধরনের বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে।

হিমালয় পর্বতমালার ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল বাংলাদেশসহ আটটি দেশের জন্য এ ঘটনা গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হয়ে উঠেছে। বিজ্ঞানীরা বলছেন, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে হিমালয়ের বরফ দ্রুত গলে যাওয়ায় এ ধরনের ঝুঁকিপূর্ণ পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে।

পাহাড়ের চূড়ায় বরফ ধস কিংবা পাহাড়ি ঢল শুরু হলে অল্প সময়ের মধ্যেই নদীর পানি সমতলের দিকে নেমে আসে। গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকার শেষ প্রান্তে বাংলাদেশের অবস্থান হওয়ায় উজান থেকে আসা যেকোনো ঢলের প্রভাব সরাসরি দেশটিতে পড়তে পারে।

জলবায়ুর পরিবর্তনের প্রভাবে সামনে আকস্মিক বন্যা, নদীভাঙন এবং অসময়ে পাহাড়ি ঢলের ঝুঁকি আরও বহুগুণ বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এখন আর প্রতিটি দেশকে নিজ নিজ সীমানার মধ্যে থেকে এককভাবে এসব দুর্যোগ মোকাবিলা করলে চলবে না। বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, চীন ও পাকিস্তানসহ এই অঞ্চলের আটটি দেশকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

পাহাড়ি আবহাওয়ার আগাম তথ্য পরস্পরের মধ্যে বিনিময় এবং নদীগুলোর গতিপ্রকৃতি পর্যবেক্ষণে যৌথ ব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সময়মতো দুর্যোগের আগাম সতর্কবার্তা মানুষের কাছে পৌঁছানো সম্ভব হলে হাজারো মানুষের জীবন ও সম্পদ রক্ষা করা যেতে পারে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত