×

ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনীতির মূলধারায় আনতে ডিজিটাল ব্যবস্থা জরুরি: অর্থমন্ত্রী

২০২৬ সেপ্টেম্বর ১৯ ২০:০৮:৪১

প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনীতির মূলধারায় আনতে ডিজিটাল ব্যবস্থা জরুরি: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রান্তিক জনগোষ্ঠীকে দেশের অর্থনৈতিক মূলধারায় যুক্ত করতে রোবাস্ট ইন্টারনেট, ‘এক নাগরিক এক ওয়ালেট’ এবং গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল ব্যবস্থার আওতায় আনার প্রয়োজনীয়তার কথা বলেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তাঁর মতে, এ উদ্যোগগুলো বাস্তবায়ন করা গেলে অর্থনৈতিক অন্তর্ভুক্তির পরিধি আরও বাড়বে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) আয়োজিত ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ২.০’ শীর্ষক গ্রুপ ডায়ালগে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রোবাস্ট ডিজিটাল অবকাঠামো গড়ে তোলা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কার্যকর ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে দেশের টেকসই উন্নয়ন সম্ভব।

তিনি বলেন, ডিজিটাল অন্তর্ভুক্তিকরণ ও আর্থিক অন্তর্ভুক্তিকরণ একে অপরের পরিপূরক। ডিজিটাল অর্থনীতির গতি সচল রাখতে নিরবচ্ছিন্ন ও উচ্চগতির ইন্টারনেট সংযোগ জরুরি। শক্তিশালী ইন্টারনেট অবকাঠামো না থাকলে ডিজিটাল আর্থিক ব্যবস্থার সুফল পুরোপুরি পাওয়া সম্ভব নয়।

অর্থমন্ত্রী জানান, ‘ওয়ান ভিলেজ, ওয়ান প্রোডাক্ট’ কর্মসূচির আওতায় প্রান্তিক উৎপাদক ও কারিগরদের চিহ্নিত করা হচ্ছে। তাদের ডিজিটাল পেমেন্ট ও ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত করার পদক্ষেপও নেওয়া হচ্ছে।

তিনি বলেন, দেশে সাশ্রয়ী দামে স্মার্টফোন উৎপাদন শুরু হয়েছে। চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যেই স্মার্টফোন পাওয়া যাবে। এতে কৃষকসহ সাধারণ মানুষের জন্য প্রযুক্তি ব্যবহারের সুযোগ আরও সহজ হবে।

প্রযুক্তির সুবিধা নিয়ে কৃষকেরা এখন সহজেই আবহাওয়ার তথ্য, সারের প্রয়োজনীয় মাত্রা এবং পণ্যের বাজারদর জানতে পারছেন বলে জানান আমির খসরু। পাশাপাশি ফ্যামিলি কার্ড, ফার্মার কার্ড এবং ইমাম-পুরোহিতদের ভাতা ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে দেওয়ার উদ্যোগও স্বয়ংক্রিয়ভাবে আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে ভূমিকা রাখছে।

অর্থমন্ত্রী বলেন, প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে উদ্ভাবনের ধারাও অব্যাহত রাখতে হবে। এ জন্য প্রয়োজনীয় সাইবার নিরাপত্তা এবং নীতিগত নিরাপত্তা (গার্ডরেল) নিশ্চিত করা জরুরি।

ড. হোসেন জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত গ্রুপ ডায়ালগে বিভিন্ন ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত