×

ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

দেশে এখন কোনো মানবাধিকার গোষ্ঠী নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

২০২৬ সেপ্টেম্বর ১৭ ২০:৫৫:০২

দেশে এখন কোনো মানবাধিকার গোষ্ঠী নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক: গত ১৫ বছরে দেশে অনেক মানবাধিকার কর্মীকে দেখা গেলেও বর্তমানে দেশে কোনো মানবাধিকার গোষ্ঠী নেই বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর ভাষ্য, সবাই চুপসে গেছে। ‘মায়ের ডাক’ অর্গানাইজেশন হয়ে গেছে ‘তারেকের ডাক’, আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয়ে গেছে ‘তারেক বিশ্ববিদ্যালয়’। সেখানে ছাত্রদলের একটি প্রোগ্রামে অফিশিয়াল পেজ থেকে প্রেস রিলিজ দিয়ে সুন্দরভাবে প্রোগ্রাম হয়েছে বলা হচ্ছে। শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় নয়, আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়েও এ ধরনের ঘটনা ঘটেছে বলে তিনি মন্তব্য করেন।

আজ বৃহস্পতিবার বাংলা মোটরে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ‘এসআরবি, গুম ও সাইবার আইন : মানবাধিকার লঙ্ঘনের সম্মিলিত আয়োজন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশে কয়েকটি সংকট তৈরি হয়েছিল উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তখন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছিল। সে সময় বিএনপি বলেছিল, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দ্রুত নির্বাচন দিতে হবে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য তখন ইশরাক বাহিনীকে মাঠে নামানো হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাঁকে মেয়র বানানোর কথা বলা হয়েছিল। শুধু ঢাকায় নয়, সারা দেশেই বিএনপি এ ধরনের বাহিনী নামিয়ে দিয়েছিল। তখন প্রতিদিনই বন্দরে মশাল মিছিল দেখা যেত বলেও তিনি উল্লেখ করেন।

জুলাই সনদ প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নির্বাচনের পর আরেকটি সংকট তৈরি হয়েছে। সব দল মিলে একটি চুক্তিপত্রে স্বাক্ষর করেছিল। কিন্তু বিএনপি শুরুতেই সেই চুক্তিপত্র ভেঙে দিয়েছে। তারা সংস্কারের পরিবর্তে সংশোধন শুরু করেছে বলে মন্তব্য করেন তিনি।

নাগরিকদের অধিকার সম্পর্কে সচেতনতার ঘাটতির বিষয়টি তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের অধিকাংশ নাগরিক দেশের আইন সম্পর্কে জানেন না। এই অজ্ঞতার সুযোগ নিয়ে বর্তমান সরকার জনগণের সামনে সাইবার সুরক্ষা আইন ও গুমের মতো একটি ভয়ঙ্কর অস্ত্র তুলে ধরেছে।

এনসিপির এই নেতা বলেন, নিরাপত্তা সবারই প্রয়োজন, তা অনলাইনে হোক কিংবা অফলাইনে। তবে বিগত পতিত সরকার বিদেশি শক্তির সঙ্গে চুক্তি করেছিল, যাতে অনলাইনে সবাইকে নজরদারির আওতায় আনা যায়। এ জন্য তারা তাদের কাছ থেকে ডিভাইস কিনেছিল। তাঁর ভাষ্য, শুনেছেন বর্তমান সরকারও ভেতরে ভেতরে ভারত-ইসরাইলের শক্তির সঙ্গে এ ধরনের চুক্তির দিকে অগ্রসর হচ্ছে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন এনসিপির আইন সম্পাদক জহিরুল ইসলাম মুসা, রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার, আব্দুল্লাহ আল আমিন, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, জাতীয় নারীশক্তির আহবায়ক মনিরা শারমিন, গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরামের আহবায়ক ফাহিম মাশরুর, গুম কমিশনের সাবেক সদস্য নাবিলা ইদ্রিস, এবি পার্টি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

স্বাস্থ্যমন্ত্রীর কাজের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমাদের স্বাস্থ্যমন্ত্রীর প্রতিদিনের রুটিন বিভিন্ন ক্যান্টিনে গিয়ে ডাল চেক করা। মুখে নিয়ে সেই চামচ আবার ডালেই রেখে দিচ্ছে।’

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত