ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
বিএনপি নেতার গোয়ালঘরে চুরি হওয়া গরু
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলুর গোয়ালঘরে চুরি হওয়া একটি গরু পাওয়া যাওয়ায় এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এ ঘটনায় বিতর্কের মধ্যে পড়া এই বিএনপি নেতাকে গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে শোকজ করেছে ইউনিয়ন বিএনপি।
উপজেলার ভাটরা ইউনিয়নের নলছারা জোয়ার বাড়ির হতদরিদ্র হতি বেগমের দুটি গরু গত ১০ সেপ্টেম্বর দিবাগত রাতে চুরি হয়। এরপর গরু দুটির সন্ধানে স্বজন ও স্থানীয়রা বিভিন্ন জায়গায় খোঁজ করতে থাকেন। এর মধ্যে গতকাল সকালে ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের গোয়ালঘরে চুরি যাওয়া একটি গরুর সন্ধান পান স্থানীয়রা।
গরুটি পাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর দেলোয়ার হোসেনের বাড়ির সামনে এবং আশপাশে লোকজন জড়ো হন। পরে খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ সেখানে গিয়ে গরুটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
নলছারা গ্রামের বাসিন্দা আব্দুল মন্নান জানান, সকালে দেলোয়ার হোসেন তাকে ফোন করে গরুটি নিয়ে যেতে বলেন। দেলোয়ার তাকে বলেন, নলছারা গ্রামের তাজুল ইসলাম (তাজু) ও আলাউদ্দিন কালা নামে দুই ব্যক্তি গরুটি তার গোয়ালঘরে রেখে গেছেন।
তবে চুরি হওয়া গরুটি কীভাবে ওই বিএনপি নেতার গোয়ালঘরে গেল, তা নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে।
দেলোয়ার হোসেন বলেন, ‘গরু চোররা গভীর রাতে আমার গোয়ালঘরে এনে গরু রেখে যায়। কালু মিয়া ও তাজু পরের দিন ফোন দিয়ে গরুটি বিক্রির কথা বলেন। পরবর্তীতে আমি গরু ক্রয় বাবদ ৩০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পরিশোধ করি।’
ভোলাকোট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম মজুমদার বলেন, তিনি বিষয়টি জানতে পেরেছেন। দলের সাংগঠনিক নিয়ম অনুযায়ী দেলোয়ার হোসেনকে শোকজ করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। গরুটি কীভাবে ওই গোয়ালঘরে গেল এবং ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)