×

ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

স্বরাষ্ট্রমন্ত্রী চেয়েছেন বলেই আওয়ামী লীগ মিছিল দিতে পেরেছে: সারজিস

২০২৬ সেপ্টেম্বর ১২ ১৮:০১:২৫

স্বরাষ্ট্রমন্ত্রী চেয়েছেন বলেই আওয়ামী লীগ মিছিল দিতে পেরেছে: সারজিস

নিজস্ব প্রতিবদেক: রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের মিছিলের ঘটনায় সরকারের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ সমালোচনা করেন।

ফেসবুক পোস্টে সারজিস আলম লিখেছেন, ‘প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী চায় বলেই… পতিত স্বৈরাচার নিষিদ্ধ আওয়ামী লীগ মিছিল দিতে পারে।’

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র করে এই প্রতিক্রিয়া জানান তিনি।

শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের একটি গলিতে ১৫০ থেকে ২০০ নেতাকর্মী জড়ো হয়ে মিছিলের চেষ্টা চালান। এ সময় পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে মিছিলকারীরা ককটেল নিক্ষেপ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুটি রাবার বুলেট ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত