ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
কেমন আছেন মেঘমল্লার বসু?
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও জাতীয় পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসু ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। তবে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন দলটির নেতা অনিক রায়।
আজ বৃহস্পতিবার আগামীর সময়কে অনিক রায় বলেন, মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে। তবে ফুসফুসে কিছুটা সমস্যা থাকায় চিকিৎসকেরা তাঁকে ঘুমের মধ্যে রাখছেন। জেগে উঠলে ফুসফুসে চাপ বাড়তে পারে বলে চিকিৎসকেরা মনে করছেন। তবে বর্তমানে তাঁর ফুসফুসের অবস্থাও আগের তুলনায় অনেক ভালো।
অনিক রায় বলেন, সন্ধ্যার পর থেকে ধীরে ধীরে মেঘমল্লারকে দেওয়া অক্সিজেনের মাত্রা কমানোর চেষ্টা করা হতে পারে। বর্তমানে তাঁর আগের মতো ভেন্টিলেশন সাপোর্টের প্রয়োজন হচ্ছে না। তিনি স্বাভাবিকভাবেই অক্সিজেন নিতে পারছেন।
হাসপাতালে সমন্বয়ের দায়িত্বে থাকা এনপিএর সদস্যসচিব তানভীর জানান, আগে থেকেই মেঘমল্লার বসুর শ্বাসকষ্টের সমস্যা ছিল। গত পরশু সংক্রমণের কারণে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় এবং অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ায় তাঁকে আইসিইউতে নেওয়া হয়। তবে বৃহস্পতিবার সকাল থেকে বাইরে থেকে দেওয়া অক্সিজেনের মাত্রা ধীরে ধীরে কমানো হয়েছে এবং বর্তমানে তা স্বাভাবিক পর্যায়ে রয়েছে।
তানভীর বলেন, রোগী এখনো আইসিইউতে আছেন। তবে তাঁর কনশাসনেস লেভেল বাড়ছে। সর্বশেষ আপডেট অনুযায়ী, আজ রাতের মধ্যে তিনি পুরোপুরি সচেতন হতে পারেন বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
তিনি আরও বলেন, রোগীর রক্তচাপ, পালসসহ অন্যান্য শারীরিক পরামিতিও বর্তমানে স্থিতিশীল রয়েছে। তাঁর চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চার সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে চারজন অধ্যাপক রয়েছেন এবং হাসপাতালের পরিচালক নিজে চিকিৎসার বিষয়টি তদারক করছেন। বৃহস্পতিবার চার অধ্যাপকই রোগীকে দেখে গেছেন এবং তাঁদের পর্যবেক্ষণ অনুযায়ী রোগীর অবস্থা উন্নতির দিকে।
গত সোমবার দিবাগত রাতে সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেইট এলাকা থেকে মেঘমল্লার বসুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাঁর পরিচিতজনেরা তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। মেঘমল্লারের চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট হাসপাতাল সূত্র জানায়, বিষক্রিয়ার সমস্যা দেখা দেওয়ায় তাঁর পাকস্থলী ধৌত করা হয়েছিল। মঙ্গলবার বিকেলে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে একই ভবনের পঞ্চম তলার আইসিইউতে স্থানান্তর করা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ