ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
রাষ্ট্রীয়ভাবে যাকাত চালুর আহ্বান জামায়াত নেতা মুজিবুরের
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয়ভাবে যাকাতের বিধান চালু করে গরিব ও অসহায় মানুষের ক্ষুধা-দারিদ্র্য দূর করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
আজ বুধবার সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে রাজশাহী-১ আসনের এই সংসদ সদস্য বলেন, ‘আল্লাহ তা’আলা আপনাদের যেহেতু ক্ষমতা দিয়েছেন রাষ্ট্র পরিচালনার, আপনারা রাষ্ট্রীয়ভাবে নামাজের ব্যাপারে জোর তাগিদ দিন। রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায়ের ব্যবস্থা করে মানুষের ক্ষুধা-দারিদ্র্য দূর করার ব্যবস্থা করুন।’
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, সংবিধানে ছিল-‘আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাসই হইবে সকল কার্যাবলীর ভিত্তি।’ কিন্তু ফ্যাসিস্ট সরকারের আমলে সেটা বাতিল করা হয়। বাংলাদেশে শতকরা ৯০ জন মুসলমান। আল্লাহর প্রতি যারা ইমান এনেছে, তারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে। যারা নামাজ আদায় করে, দেশের মানুষ তাদের সম্মান করে, তাদের সৎ বলে জানে এবং তাদের ওপর আস্থা রাখে। সংবিধানেও এটাকে গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আল্লাহ তা’আলা কুরআন মজিদে নামাজের কথা ৮৪ বার বলেছেন। নামাজের সঙ্গে সঙ্গে জাকাত আদায়ের কথাও বলা হয়েছে। মানুষের চরিত্র ভালো করার জন্য নামাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যাকাত আদায় করার মাধ্যমে ক্ষুধা, দারিদ্র্য ও বেকারত্ব দূর হয়ে যায়। কুরআনের এই বিধান দুটি বাস্তবায়ন হওয়া উচিত।
জামায়াতের এই সংসদ সদস্য আরও বলেন, ‘আমরা সবাই একদিন মরে যাব। কেউ আর ১০০ বছর বাঁচব না। মৃত্যুর পর আমাদের সবাইকে প্রথমেই নামাজের হিসেব দিতে হবে। সেদিন আমরা সবাই বিপদে পড়ে যাব। অতএব আমরা নিজেরা নামাজ পড়ি, দেশে যাতে নামাজ কায়েম হয়। আমাদের সন্তানরা যেন ৫ বছর বয়স থেকেই নামাজের প্রশিক্ষণ পায় এবং ১০ বছর হলে প্রশাসনিকভাবে নামাজের জন্য তাগিদ দেওয়া হয়।’
তিনি রাষ্ট্রীয়ভাবে নামাজ চালু করা এবং যাকাতের বিধান কায়েমের আহ্বান জানিয়ে বলেন, নিয়মিত নামাজ আদায় করলে নাগরিকের চরিত্র ভালো হয়ে যাবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- পাঁচ মাস পর দেশে ফিরছেন মির্জা আব্বাস
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?