×

ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

২০২৬ সেপ্টেম্বর ০৯ ২০:১১:১৪

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (মাউশি) আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএমএস) অন্তর্ভুক্তি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি বিভাগের আওতাধীন সব দপ্তর ও সংস্থায় পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং এর আওতাধীন সব দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেড পর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তথ্য জিইএমএসে অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে।

এর আগে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আধাসরকারি চিঠি (ডিও লেটার) পাঠান জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আসাদুজ্জামান খান।

প্রতিমন্ত্রীর পাঠানো ওই চিঠির সূত্র উল্লেখ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ আওতাধীন সব দপ্তর ও সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে।

এর ফলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য জিইএমএসে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া নিশ্চিত করতে হবে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত