ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনা: বরকত উল্লাহ বুলু
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের এমপি বরকত উল্লাহ বুলু বলেছেন, ২০০১ সালে এহছানুল হক মিলনকে দিয়ে নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন বেগম খালেদা জিয়া। কিন্তু শেখ হাসিনা দীপু মনিকে দিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন, যাতে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দলীয়করণ ও অনিয়মের কারণে শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর এ মজিদ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বরকত উল্লাহ বুলু বলেন, একটি দেশের উন্নয়নের জন্য মানসম্মত ও নৈতিক শিক্ষার বিকল্প নেই। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বুলু আরও বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, তাদের নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের শিক্ষা দিতে হবে। শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকি, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস এবং হাজীপুর এ মজিদ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ডা. আবু তাহের।
এ ছাড়া সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে-স্কেলে কত বাড়ছে প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা?
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- নতুন পে-স্কেলে কত বাড়ছে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন?
- নতুন পে স্কেলে নবম গ্রেডের বেতন কত? জেনে নিন
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- শেয়ারবাজারে টানা দ্বিতীয় দিন উত্থান, ফিরেছে বিনিয়োগকারীদের আস্থা
- পরিকল্পনা কমিশনের সদস্য হলেন এহছানুল হক