ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্যে হটলাইন ও অনলাইন সেবা চালু
নিজস্ব প্রতিবেদক: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ভর্তি ও পরীক্ষা সংক্রান্ত তথ্য দিতে হটলাইন নম্বর ও অনলাইন সেবা চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে কারিগরি সহযোগিতা ও প্রয়োজনীয় নির্দেশনার জন্য হোয়াটসঅ্যাপ ও ই-মেইলে যোগাযোগের ব্যবস্থাও রাখা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ও কো-অর্ডিনেটর অধ্যাপক মো. শহিদুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও পরীক্ষা সংক্রান্ত তথ্যের জন্য অফিস চলাকালীন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে। এ ক্ষেত্রে উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের নম্বর ০১৩৩৫-১১১২০৩।
এ ছাড়া অনলাইন সাপোর্ট সংক্রান্ত যেকোনো সমস্যা, কারিগরি সহযোগিতা ও প্রয়োজনীয় নির্দেশনার জন্য হোয়াটসঅ্যাপ নম্বর ০১৩৩৫-১১১২০৯-এ যোগাযোগ করা যাবে।
অনলাইন সাপোর্টের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ [email protected] ই-মেইল ঠিকানাও দিয়েছে। সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময় ও মাধ্যমে যোগাযোগ করে প্রয়োজনীয় সহযোগিতা নেওয়ার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও পরীক্ষা কার্যক্রম আরও সহজ ও সুশৃঙ্খলভাবে পরিচালনার অংশ হিসেবে এসব যোগাযোগের মাধ্যম চালু করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
- নতুন পে-স্কেলে কত বাড়ছে প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা?
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাত করতে চান ট্রাম্প
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি