×

ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

শহীদুল্লাহ স্মারক বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন ঢাবির রোকেয়া বিতর্ক অঙ্গন

২০২৬ সেপ্টেম্বর ০৬ ১৩:৪৯:১৬

শহীদুল্লাহ স্মারক বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন ঢাবির রোকেয়া বিতর্ক অঙ্গন

নিজস্ব প্রতিবেদক: ১১তম মুহম্মদ শহীদুল্লাহ স্মারক বিতর্ক উৎসবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া বিতর্ক অঙ্গন। এ পর্যায়ে রানার্স আপ হয়েছে জিয়া হল ডিবেটিং ক্লাব। কলেজ পর্যায়ে রাজউক কলেজ ডিবেটিং ক্লাব চ্যাম্পিয়ন এবং মিল্লাত ডিবেটিং ক্লাব রানার্স আপ হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ডিবেটিং ক্লাব আয়োজিত তিন দিনব্যাপী এই উৎসবের সমাপ্তি হয়েছে গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।

হল মিলনায়তনে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদুল্লাহ হল ডিবেটিং ক্লাবের সভাপতি মো. সবির হোসেন। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন ও হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম ভূঁইয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলা বিভাগের অধ্যাপক ড. তারিক মনজুর।

এ সময় শহীদুল্লাহ হল ডিবেটিং ক্লাবের মডারেটর ড. মো. এনামুল হক, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি মো. সাজিদ হাসান ও সাধারণ সম্পাদক মিফতাহুল জান্নাত রিফাত উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহীদুল্লাহ হল ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক মো. মহসিন আলী।

উল্লেখ্য, তিন দিনব্যাপী এই উৎসবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ২৪টি দল এবং কলেজ পর্যায়ে ১৬টি দল অংশগ্রহণ করে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত