ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
বড় পতনে সপ্তাহ শুরু, কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন
নিজস্ব প্রতিবেদক:আজ (২৩ আগস্ট) সূচকের পতনে সপ্তাহ শুরু হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচক কমলেও টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। এছাড়া লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, টানা পতনের পর গত সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের নামেমাত্র উত্থান হয়েছিল। সাম্প্রতিক সময়ের বাজার চিত্র দেখলে মনে হয়, যারা বাজার নিয়ন্ত্রণে রয়েছে তারা অযোগ্য এবং ব্যর্থ। তা-না হলে বাজারের এমন বেহাল দশা হতে পারে না।
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর যেভাবে বাজারে স্থিতিশীলতা ফিরতে শুরু করেছিল, বর্তমান কমিশনের আমলে তা ম্লান হয়ে গেছে। কোনোভাবে ধারাবাহিক পতন থেকে বাজার বের হতে পারছে না, যা বিনিয়োগকারীদের মধ্যে হতাশা সৃষ্টি করছে। এই অবস্থা চলতে থাকলে বাজারের চিত্র আরও করুণ দশা হবে।
বর্তমান কমিশনের উচিত বাজার নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। আর তা-না হলে নিজেদের দায়িত্ব থেকে সম্মানের সঙ্গে সরে দাঁড়ানো। এই অবস্থা চলতে থাকলে এই কমিশনের বিরুদ্ধে বিনিয়োগকারীরা রাস্তায় নামতে বাধ্য হবে। তখন ব্যর্থতার দায় নিয়ে অপমানের সঙ্গে পদত্যাগ করতে বাধ্য হবে এই কমিশন। তাই কমিশনের উচিত বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনা অথবা সম্মানের সঙ্গে দায়িত্ব থেকে সরে যাওয়া।
বিনিয়োগকারীদের মতে, বর্তমান কমিশনকে বাজার নিয়ন্ত্রণে কোনো কার্যকরী পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। ধারাবাহিক উত্থানে যে পরিমাণ পুঁজি ফিরে এসেছিল তা ক্রমশ কমে যাচ্ছে পতনের কারণে। শেয়ারবাজার সম্পর্কে কোনো ধারণা না থাকলে কমিশন কেন দায়িত্বে রয়েছেন? যারা শেয়ারবাজার সম্পর্কে ভালো বোঝেন তাদেরই কমিশনের দায়িত্ব দেওয়া উচিত।
নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে বাজারে অস্থিরতা সৃষ্টি করেছে। এতে বাজারের প্রতি বিনিয়োগকারীদের বিরূপ মনোভাব তৈরি হয়েছে। বাজারের উর্ধ্বগতি দেখে অনেকেই নতুন করে বিনিয়োগ করেছিল। অনেকেই বিনিয়োগ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু বাজারের এমন অবস্থায় তারা বিনিয়োগ করতে ভরসা পাচ্ছেন না।
হয় কমিশন বাজারকে স্থিতিশীল পর্যায়ে ফিরিয়ে আনুক, আর না হয় নিজেদের দায়িত্ব থেকে সরে যাক। তা-না হলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বিনিয়োগকারীরা।
বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকারীদের মধ্যে ক্রমবর্ধমান এই ক্ষোভ কমিশনের জন্য অত্যন্ত উদ্বেগজনক। কমিশনের উচিত দ্রুত বিনিয়োগকারীদের সঙ্গে সংলাপে বসে বাস্তবসম্মত সমাধান বের করা। অন্যথায় বিনিয়োগকারীদের আন্দোলন আরও তীব্র হতে পারে এবং বাজারের পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৩.৮৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৭২২.২১ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১৫.৮২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৪০.২৮ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৭.০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৪৫.৪৮ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৮৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৩২টির দর বেড়েছে, ৩২৪টির দর কমেছে এবং ৩০টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৭১১ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৬৭১ কোটি ৯৮ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৩৯ কোটি ১৬ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৬ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৮ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২১৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৪টির, কমেছে ১৪৭টির এবং পরিবর্তন হয়নি ২৪টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৪.০৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪১৭.৩৩ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ৭.৮৩ পয়েন্ট কমেছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর