ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
আজকের বাজারে স্বর্ণের দাম (১১ আগস্ট)
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। তেজাবি স্বর্ণের দাম বাড়ার পর নতুন করে স্বর্ণ ও রৌপ্যালংকারের বিক্রয়মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের হলমার্ককৃত স্বর্ণের দাম ভরিতে দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
মঙ্গলবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় স্বর্ণ ও রৌপ্যালংকারের নতুন দাম নির্ধারণ করা হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তেজাবি স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সর্বসম্মতিক্রমে স্বর্ণ ও রৌপ্যালংকারের নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট ক্যাডমিয়াম বা হলমার্ককৃত স্বর্ণের প্রতি গ্রাম বিক্রয়মূল্য ভ্যাটসহ ২০ হাজার ১৬০ টাকা। ১ ভরি স্বর্ণে ১১ দশমিক ৬৬৪ গ্রাম হিসেবে হিসাব করলে এর দাম দাঁড়ায় প্রায় ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা।
২১ ক্যারেটের হলমার্ককৃত স্বর্ণের প্রতি গ্রাম দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ২৫৫ টাকা। সে হিসাবে প্রতি ভরির দাম দাঁড়ায় প্রায় ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা।
১৮ ক্যারেটের হলমার্ককৃত স্বর্ণের প্রতি গ্রাম দাম ১৬ হাজার ৫৩৫ টাকা। ভরিতে এর দাম দাঁড়ায় প্রায় ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা।
এ ছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণালংকারের প্রতি গ্রাম দাম নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ৫০৫ টাকা। সে হিসাবে প্রতি ভরির দাম দাঁড়ায় প্রায় ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা।
স্বর্ণের পাশাপাশি রৌপ্যালংকারের দামও নির্ধারণ করেছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট হলমার্ককৃত রৌপ্যালংকারের প্রতি গ্রাম দাম ৪৩৫ টাকা। হিসাবে প্রতি ভরির দাম দাঁড়ায় প্রায় ৫ হাজার ৭৪ টাকা।
২১ ক্যারেট রৌপ্যালংকারের প্রতি গ্রাম দাম ৪১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ভরিতে এর দাম পড়বে প্রায় ৪ হাজার ৮৪১ টাকা। ১৮ ক্যারেট রৌপ্যালংকারের প্রতি গ্রাম দাম নির্ধারণ করা হয়েছে ৩৬০ টাকা, যা ভরিতে প্রায় ৪ হাজার ১৯৯ টাকা। আর সনাতন পদ্ধতির রৌপ্যালংকারের প্রতি গ্রাম দাম ২৭০ টাকা, অর্থাৎ ভরিতে প্রায় ৩ হাজার ১৪৯ টাকা।
বাজুস জানিয়েছে, অলংকারের ডিজাইনের ধরন অনুযায়ী এর সঙ্গে মজুরি প্রযোজ্য হবে। তবে স্বর্ণ ও রৌপ্যালংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে স্বর্ণ ও রৌপ্যালংকার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।
পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুস নির্ধারিত নতুন বিক্রয়মূল্য কার্যকর থাকবে।
নতুন দাম কার্যকর হওয়ায় দেশের বাজারে স্বর্ণের মূল্য আরও এক দফা বেড়েছে। ফলে স্বর্ণের গহনা কিনতে ক্রেতাদের আগের তুলনায় বেশি অর্থ গুনতে হবে। বিশেষ করে ২২ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি দাম ২ লাখ ৩৫ হাজার টাকার বেশি হওয়ায় সাধারণ ক্রেতাদের জন্য স্বর্ণের গহনা কেনার ব্যয় আরও বাড়ল।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ