ঢাকা, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

যেভাবে সহজে অনলাইনে দেখবেন এসএসসি পরীক্ষার ফলাফল

২০২৬ আগস্ট ০৮ ০৯:৩০:২৪

যেভাবে সহজে অনলাইনে দেখবেন এসএসসি পরীক্ষার ফলাফল

পার্থ হক: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হবে। এর মাধ্যমে প্রায় আড়াই মাসের অপেক্ষার অবসান হবে ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা মোবাইলের এসএমএস, শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফলাফল জানতে পারবে।

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। আর দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে। নিয়ম অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। এবারও সেই সময়সীমার মধ্যেই ফল প্রকাশ হতে যাচ্ছে।

কত শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে

এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে এবার মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, দাখিল ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার্থী ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। গত ২৭ জুলাই আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে ১০ আগস্ট ফল প্রকাশের বিষয়টি জানানো হয়। সাধারণত ফল প্রকাশের পর সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা ফল জানতে পারে।

ওয়েবসাইটে ফল দেখার নিয়ম

অনলাইনে ফল জানতে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে Examination অপশন থেকে SSC/Dakhil নির্বাচন করতে হবে। এরপর পরীক্ষার বছর নির্বাচন করে নির্দিষ্ট শিক্ষা বোর্ড, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। সবশেষে নিরাপত্তা ক্যাপচা পূরণ করে Submit বাটনে ক্লিক করলে ফলাফল দেখা যাবে।

এসএমএসে যেভাবে ফল জানা যাবে

এসএসসি পরীক্ষার্থীরা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিনটি ইংরেজি অক্ষর, এরপর রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল পাওয়া যাবে।

উদাহরণ: SSC DHA ROLL YEAR

দাখিল পরীক্ষার্থীদের আগে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। এ জন্য Dakhil Board Name [First 3 Letters] Roll Year লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ক্ষেত্রে উদাহরণ হিসেবে Dakhil MAD 123456 2026 লিখে পাঠাতে হবে। ফল প্রকাশের সঙ্গে সঙ্গে প্রি-রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে ফলাফল স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে।

কারিগরি বোর্ডের পরীক্ষার্থীরা SSC Board Name (First 3 Letters) Roll Year লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে ফল জানতে পারবেন। উদাহরণ: SSC TEC 123456 2026।

প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল

শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ফলাফল পেতে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে Result Corner-এ প্রবেশ করতে হবে। এরপর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের EIIN নম্বর দিয়ে রেজাল্ট শিট সংগ্রহ বা ডাউনলোড করা যাবে।

১০ আগস্ট ফল প্রকাশের পর শিক্ষার্থীরা নিজেদের ফলাফল দেখে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ভর্তির প্রস্তুতি শুরু করতে পারবে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও ফলাফলের ভিত্তিতে পরবর্তী শিক্ষাক্রমের কার্যক্রম এগিয়ে নেবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)

আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাজারে আজকের স্বর্ণ ও রুপার দাম প্রকাশ করা হয়েছে। ক্যারেটভেদে স্বর্ণ ও রুপার দামে পার্থক্য রয়েছে। আজকের স্বর্ণের... বিস্তারিত