ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন গ্রেড উন্নীত করার দাবিকে যৌক্তিক বলে উল্লেখ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেছেন, সিঙ্গাপুর বা মালয়েশিয়ার মতো সরকারি কর্মচারীদের সুযোগ-সুবিধা আগে বাড়াতে হবে, এরপর দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।
শুক্রবার (৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, অর্থমন্ত্রী সংসদে এ বিষয়ে বক্তব্য দিয়েছেন এবং প্রধানমন্ত্রীর সম্মতিতে এর বাস্তবায়ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আলোচনা সভায় নুরুল হক নুর বলেন, প্রশাসনকে টপ টু বটম জনবান্ধব ও প্রো-পিপল হতে হবে, যাতে অফিস-আদালতে সেবা নিতে আসা সাধারণ মানুষ কোনো ধরনের হয়রানির শিকার না হন। বিশেষ করে প্রবাসীদের ভোগান্তি কমাতে খুব শিগগিরই প্রবাসী কার্ড চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, ছাত্র-জনতার ওপর নির্মম গণহত্যা চালিয়ে যারা দেশকে নরক বানিয়েছিল, সেই ফ্যাসিস্ট ও মাফিয়া গোষ্ঠী নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি দাবি করেন, প্রতিবেশী দেশের সহায়তায় সিভিল বা মিলিটারি ক্যুর মাধ্যমে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।
এ সময় সচিবালয় ঘেরাওয়ের মতো উসকানিমূলক কর্মসূচিতে অংশ না নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি