ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
‘মন্ত্রীদের ১০ লাখ, এমপিদের ৫ লাখ টাকা বেতন হওয়া উচিত’
নিজস্ব প্রতিবেদক: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, মন্ত্রী ও সংসদ সদস্যদের সৎ ও দুর্নীতিমুক্ত রাখতে তাদের বেতন যৌক্তিক পর্যায়ে বৃদ্ধি করা প্রয়োজন। এ প্রসঙ্গে তিনি মত দেন, মন্ত্রীদের ন্যূনতম ১০ লাখ টাকা এবং সংসদ সদস্যদের ৫ লাখ টাকা বেতন হওয়া উচিত।
শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী-এমপিদের বেতন কাঠামো নিয়ে নুরুল হক নুর বলেন, তারা এলাকায় গেলে অনেক মানুষ বিভিন্ন ধরনের সাহায্য-সহযোগিতার প্রত্যাশা নিয়ে আসেন। এসব পরিস্থিতি সামাল দিতেই তাদের নানা ধরনের চাপের মুখে পড়তে হয়। এ কারণে তাদের বেতন বাস্তবসম্মত পর্যায়ে নির্ধারণ করা প্রয়োজন বলে তিনি মনে করেন।
জুলাই গণঅভ্যুত্থানের পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন গ্রেড উন্নীত করার দাবিকেও যৌক্তিক বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, সিঙ্গাপুর বা মালয়েশিয়ার মতো প্রথমে সরকারি কর্মচারীদের সুযোগ-সুবিধা বাড়িয়ে পরে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া উচিত।
নুরুল হক নুর আরও বলেন, অর্থমন্ত্রী সংসদে পে-স্কেল নিয়ে বক্তব্য দিয়েছেন এবং প্রধানমন্ত্রীর সম্মতিতে এর বাস্তবায়ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, ছাত্র-জনতার ওপর নির্মম গণহত্যা চালিয়ে যারা দেশকে নরকে পরিণত করেছিল, সেই ফ্যাসিস্ট ও মাফিয়া গোষ্ঠী এখনো নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- আজকের নামাজের সময়সূচি (৮ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু
- ফের ব্যালন ডি’অরের তালিকায় মেসি