ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
বজ্রপাতে ১৪ জনের মৃ/ত্যু
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ঝাড়খণ্ডে বজ্রপাতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। চলমান মৌসুমি বৃষ্টির মধ্যে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। একই সময়ে দেশটির বিভিন্ন অঞ্চলে বন্যা ও ভূমিধসেও প্রাণহানির সংখ্যা বাড়ছে। খবর সামা টিভির।
পুলিশের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে অন্তত ১০ জন ঝাড়খণ্ডের গিরিডিহ জেলার কৃষক। তারা খোলা মাঠে ফসলের ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতের শিকার হন।
মঙ্গলবারের (৪ আগস্ট) এ বজ্রপাতের ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন।
ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে শুধু ঝাড়খণ্ডেই ২০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। এর বেশিরভাগই বজ্রঝড়ের সময় বজ্রপাতের কারণে ঘটে।
এদিকে, চলতি বছরের ভারী বর্ষণে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। সেখানে প্রায় ৯০ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, দক্ষিণাঞ্চলের কেরালায় ভারী বৃষ্টিতে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন হাজারো মানুষ।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি