ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ঢাবির আন্তঃহল দাবা প্রতিযোগিতার ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তঃহল দাবা প্রতিযোগিতায় ছাত্র বিভাগে ফজলুল হক মুসলিম হল চ্যাম্পিয়ন এবং জগন্নাথ হল রানার্স-আপ হয়েছে। অন্যদিকে, ছাত্রী বিভাগে কবি সুফিয়া কামাল হল চ্যাম্পিয়ন ও রোকেয়া হল রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করেছে।
একই সঙ্গে অনুষ্ঠিত আন্তঃহল ক্যারম প্রতিযোগিতার ছাত্র একক বিভাগে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল চ্যাম্পিয়ন এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল রানার্স-আপ হয়েছে।
ছাত্রদের দ্বৈত বিভাগে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল চ্যাম্পিয়ন এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হল রানার্স-আপ হয়েছে।
এদিকে, ক্যারম প্রতিযোগিতার ছাত্রীদের একক ও দ্বৈত-উভয় বিভাগেই শামসুন নাহার হল চ্যাম্পিয়ন এবং রোকেয়া হল রানার্স-আপ হয়েছে।
প্রতিযোগিতা শেষে গতকাল, মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬), ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ও ক্যারম কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ দাউদ খাঁন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)