ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
জবিতে শিবিরকে প্রতিহত করেছে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা: নাছির
নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ইসলামী ছাত্রশিবিরকে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা প্রতিহত করেছে বলে দাবি করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।
মঙ্গলবার সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ দাবি করেন।
নাছির উদ্দীন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের একটি স্বাভাবিক কর্মসূচি ছিল। সেখানে ছাত্রশিবির মব সৃষ্টি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করে। এ সময় জাতীয়তাবাদী ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রতিহত করেছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, গতকাল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির অস্ত্র হাতে মহড়া দিয়েছে। ‘আমরা বলছি, ছাত্রদলের ধৈর্যের পরীক্ষা নেবেন না, তা না হলে পরিস্থিতি আরও জটিল হওয়ার সম্ভাবনা রয়েছে’ যোগ করেন তিনি।
প্রসঙ্গত, গতকাল রাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এবং আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ঢাকা আলিয়া মাদ্রাসায় বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা