ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
ইসরাইল ছাড়ছেন লাখো মানুষ, গবেষণায় যা জানা গেল
আন্তর্জাতিক ডেস্ক: চলমান রাজনৈতিক উত্তেজনা, অর্থনৈতিক সংকট এবং দীর্ঘস্থায়ী সামরিক সংঘাতের প্রভাবে ২০২৫ সাল পর্যন্ত ইসরাইল থেকে রেকর্ডসংখ্যক নাগরিক দেশ ছেড়েছেন। এই অভিবাসনের প্রবণতা এখনও অব্যাহত রয়েছে বলে জানিয়েছে তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নতুন এক প্রতিবেদন।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে দুই লাখ ৬৮ হাজার ৫০৯ জন ইসরাইলি নাগরিক কমপক্ষে তিন মাসব্যাপী ভ্রমণের জন্য দেশ ত্যাগ করেছেন। ২০২৩ সালে শুরু হওয়া এই প্রবণতা ২০২৪ সালে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। ইসরাইলের প্রভাবশালী দৈনিক ইয়েদিওথ আহরোনোথ তেল আবিব বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণার বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে।
গবেষণায় দেখা গেছে, ২০২৩ সালে অন্তত তিন মাস বা তার বেশি সময়ের জন্য ৮৬ হাজার ৫০৯ জন ইসরাইল ত্যাগ করেন। ২০২৪ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯১ হাজার ৪৯৯ জনে। আর ২০২৫ সালে দেশ ছাড়েন আরও ৯০ হাজার ৯২২ জন।
গবেষকদের বিশ্লেষণে বলা হয়েছে, এই তিন বছরে দীর্ঘ সময়ের জন্য দেশত্যাগকারীর সংখ্যা প্রায় দুই লাখ ৬৯ হাজার। অর্থাৎ, বছরে গড়ে প্রায় ৯০ হাজার মানুষ ইসরাইল ছেড়েছেন। অথচ ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত এ গড় ছিল বছরে প্রায় ৬০ হাজার। এছাড়া ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে দীর্ঘ সময়ের জন্য দেশত্যাগকারীর সংখ্যা ছিল প্রায় এক লাখ ৮৩ হাজার ২১৯ জন, যা সাম্প্রতিক তিন বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।
ইয়েদিওথ আহরোনোথ তাদের আগের এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, সাম্প্রতিক সময়ে চিকিৎসক, পিএইচডিধারী, প্রকৌশলী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং উচ্চ আয়ের অন্যান্য পেশাজীবীদের দেশত্যাগের হারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
পত্রিকাটির মতে, ইসরাইলের অর্থনীতি মূলত উচ্চ দক্ষতাসম্পন্ন মানবসম্পদ, বিশেষ করে উচ্চপ্রযুক্তি খাত ও জ্ঞানভিত্তিক শিল্পের ওপর নির্ভরশীল। ফলে দক্ষ জনশক্তির দেশত্যাগ দীর্ঘমেয়াদে দেশটির অর্থনীতির জন্য বড় ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে।
প্রতিবেদনটি এমন এক সময়ে প্রকাশিত হলো, যখন ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান যুদ্ধের পাশাপাশি লেবানন, সিরিয়া, ইয়েমেন ও ইরানেও ইসরাইলের সামরিক অভিযান অব্যাহত রয়েছে।
ইসরাইলি সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৯৬৬ জন ইসরাইলি সেনা নিহত হয়েছেন। সরকারি হিসাব বলছে, বর্তমানে ইসরাইলের মোট জনসংখ্যা এক কোটির বেশি।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- বিকাশে মিলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ভাতা
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- জুলাই আন্দোলনের শিক্ষার্থীদের আত্মত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: ঢাবি প্রো-ভিসি
- তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার ডাকসু নেতা জুবায়ের