ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
নিজস্ব প্রতিবেদক: প্রতিবছর মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভর্তিযুদ্ধ শুরু হয়। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। তবে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। প্রাথমিকভাবে জানা গেছে, ডিসেম্বরের মধ্যেই এ পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে।
সাধারণত প্রতিবছর মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হয়। অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নেওয়ার প্রাথমিক পরিকল্পনা ছিল। এ ক্ষেত্রে কর্মকর্তাদের বিবেচনায় ছিল ৪ ডিসেম্বর। তবে পরবর্তী সময়ে এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা না হওয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি প্রতিষ্ঠানটি।
এদিকে ৫ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২২ ডিসেম্বর মঙ্গলবার ছাড়া বাকি পরীক্ষাগুলো হবে শনিবার। এর মধ্যে ৫ ডিসেম্বর আইবিএ, ১২ ডিসেম্বর বিজ্ঞান, ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, ২২ ডিসেম্বর চারুকলা এবং ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা বলছেন, এখনো আনুষ্ঠানিক কোনো আলোচনা না হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচির মধ্যেই ডিসেম্বরের কোনো এক শুক্রবার মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা নেওয়া হতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সাধারণত আমরা ডিসেম্বর মাসেই পরীক্ষা নিই। গত দুই বছরেও এই মাসেই পরীক্ষা হয়েছে। কাজেই এ বছরও ডিসেম্বরেই পরীক্ষা নেব। তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। চূড়ান্ত হলে সিদ্ধান্ত জানানো হবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- সবজিতে স্বস্তি থাকলেও চাল-চিনি-আটা-দুধের দামে চাপে ক্রেতারা