ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
ইতালির কিংবদন্তি ফুটবলার ফ্রাঙ্কো বারেসি আর নেই
স্পোর্টস ডেস্ক: ইতালি ফুটবল দলের কিংবদন্তি ফুটবলার ফ্রাঙ্কো বারেসি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ও প্রভাবশালী সেন্ট্রাল-ব্যাক হিসেবে পরিচিত বারেসি পুরো পেশাদার ক্যারিয়ার কাটিয়েছেন এসি মিলানের লাল-কালো জার্সিতে। সান সিরোর ক্লাবটিতে তিনি টানা ২০ বছর খেলেছেন। এর মধ্যে ১৫টি মৌসুম অধিনায়কের দায়িত্ব পালন করেন। ইতালির জাতীয় দলের জার্সিতে তিনি খেলেছেন ৮১টি ম্যাচ।
আশির ও নব্বইয়ের দশকে এসি মিলানের সাফল্যের অন্যতম প্রধান কারিগর ছিলেন বারেসি। ক্লাবটির হয়ে তিনি তিনটি ইউরোপিয়ান কাপ (বর্তমানে চ্যাম্পিয়নস লিগ) এবং ছয়টি সেরি আ শিরোপা জিতেছেন। পাশাপাশি ১৯৮২ সালে ইতালির হয়ে বিশ্বকাপও জেতেন এই সর্বকালের অন্যতম সেরা ডিফেন্ডার।
শুক্রবার এক বিবৃতিতে এসি মিলান জানায়, ফ্রাঙ্কো বারেসির প্রয়াণে পুরো এসি মিলান পরিবার গভীরভাবে শোকাহত। তার অনন্য দৃষ্টান্ত, নেতৃত্ব ও আদর্শ ক্লাবটির ডিএনএ-তে চিরকাল অমলিন হয়ে থাকবে, ঠিক যেমন অমর হয়ে আছে তার আইকনিক ৬ নম্বর জার্সি। এ কঠিন সময়ে বারেসির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ক্লাবটি। বিবৃতিতে আরও বলা হয়, প্রতিটি ‘রসোনেরি’ সমর্থক এই ক্ষতিকে নিজেদের পরিবারের একজনকে হারানোর বেদনা হিসেবেই অনুভব করছেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত