ঢাকা, শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

ইপিএস প্রকাশ করেছে ঢাকা ব্যাংক

২০২৬ জুলাই ৩১ ০১:৩৪:২৫

ইপিএস প্রকাশ করেছে ঢাকা ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ঢাকা ব্যাংক পিএলসি ৩০ জুন, ২০২৬ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাশেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) কোম্পানি সূত্রে জানা গেছে।

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন'২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩৮ পয়সা। আগের বছরও একই সময় আয় হয়েছিল ২৯ পয়সা।

চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে (জানুয়ারি-জুন'২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৯৫ পয়সা, যেখানে আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে মাইনাস ১০ টাকা ৪৩ পয়সা, যা আগের বছর একই সময় যা ছিল ২৩ টাকা ৯ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৩ টাকা ৪৬ পয়সা।

এমজে/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম

দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও বেড়েছে সোনার গহনার দাম। স্থানীয় বাজারে তেজাবী (পিওর) সোনার মূল্য বৃদ্ধির কারণে ২২ ক্যারেট সোনার... বিস্তারিত