ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
জাপানে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ
পার্থ হক: উচ্চশিক্ষার জন্য যারা জাপান যেতে ইচ্ছুক, তাদের জন্য সুখবর। জাপানের বিখ্যাত টোকিও সিটি ইউনিভার্সিটি (TCU) ‘গোটোহ টোকিউ গ্রুপ স্কলারশিপ ২০২৭’ (Gotoh Tokyu Group Scholarship 2027) এর ঘোষণা দিয়েছে। এই স্কলারশিপের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ পাবেন।
স্কলারশিপের সুবিধাসমূহ:
নির্বাচিত শিক্ষার্থীরা এই স্কলারশিপের আওতায় ব্যাপক আর্থিক সুবিধা পাবেন, যার মধ্যে রয়েছে:
স্টাইপেন্ড: জীবনযাত্রার ব্যয়ের জন্য প্রতি বছর ১০ লক্ষ জাপানি ইয়েন প্রদান করা হবে।
টিউশন ফি: সম্পূর্ণ ভর্তি ফি এবং টিউশন ফি মওকুফ করা হবে। তবে অ্যাপ্লিকেশন ফি শিক্ষার্থীকে বহন করতে হবে।
আবাসন: বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ডরমিটরির ভাড়া কর্তৃপক্ষ বহন করবে। তবে ইউটিলিটি বিল শিক্ষার্থীকে দিতে হবে।
আবেদনের যোগ্যতা:
আবেদনকারীকে বিশ্বের যেকোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
বিগত ২ বছরের মধ্যে ব্যাচেলর (Bachelor's) ডিগ্রি সম্পন্ন করেছেন এমন শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনকারীর নিজ বিশ্ববিদ্যালয় প্রধানের পক্ষ থেকে একটি সুপারিশপত্র (Recommendation Letter) থাকতে হবে।
এই স্কলারশিপ চলাকালীন অন্য কোনো স্কলারশিপ গ্রহণ করা যাবে না।
আবেদনের সময়সীমা:
আগ্রহী প্রার্থীদের আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদন পদ্ধতি:
স্কলারশিপ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং ভর্তির আবেদনের জন্য টোকিও সিটি ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট (https://www.tcu.ac.jp/english/admission/graduate/) ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?