ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
অতীত বদলাতে চাই না, ভুল থেকেই শিখেছি: সাকিব
স্পোর্টস ডেস্ক:উত্থানের উচ্ছ্বাস যেমন দেখেছেন, তেমনি পতনের তিক্ত অভিজ্ঞতাও হয়েছে তার। অসাধারণ সব অর্জনের পাশাপাশি নানা বিতর্কও ছিল পথচলার সঙ্গী। তবু সময়ের পরিক্রমায় দেশের ক্রিকেটের অন্যতম সফল ও আলোচিত ব্যক্তিত্বে পরিণত হয়েছেন সাকিব আল হাসান। ৩৯ বছর বয়সেও তাকে ঘিরে কৌতূহলের শেষ নেই। তবে জীবনের কোনো সিদ্ধান্ত বদলে দেওয়ার সুযোগ পেলেও তা করতে চান না বলে জানিয়েছেন এই অলরাউন্ডার।
বর্তমানে শ্রীলঙ্কায় জাফনা কিংসের হয়ে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলছেন সাকিব। সেখানেই দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জীবন কিংবা ক্যারিয়ারের কোনো সিদ্ধান্ত নিয়েই তার আক্ষেপ নেই।
সাকিব বলেন, ‘না, ওরকম কিছু মনে পড়ে না। মানুষ ভুল করে, ভুল থেকেই শিক্ষা নেয়। ভুল না করলে শিখবেন কী করে? সেটা বড় প্রশ্ন। সে জায়গা থেকে যে ভুলগুলো হয়েছে, সেগুলো ফেরত নিয়ে নিলে আমি তো শিখতাম না। তাই ভুলগুলোও ঠিক আছে, ভালো কাজও ঠিক আছে। সব কিছু মিলেই আজকে এই জায়গাতে, সেটা নিয়ে আমি খুশি। ওপরে না তাকিয়ে নিচে তাকালে মনে হয় আমি অনেক ভালো জায়গায় আছি। সে জায়গা থেকে খুশিই থাকি বেশিরভাগ সময়।’
নিজের রাজনৈতিক জীবন নিয়েও কোনো আক্ষেপ নেই বলে জানান সাবেক এই জাতীয় ক্রিকেট অধিনায়ক। তিনি বলেন, ‘অতীত আমি খুব একটা পরিবর্তন করতে চাই না। যেটা হয়েছে হয়েছে। এটা থেকে শিক্ষা নিয়ে সামনে যেসব জায়গায় কাজ করলে ভালো হবে সেদিকে মনোযোগ দিব। কোনটার কারণে কোনটা হতে পারত, পারত না-এসব বলা মুশকিল। পরিস্থিতি কী থাকত না থাকত। আমি এখনও যে অবস্থায় আছি, অনেক ভাগ্যবান। ভুলভ্রান্তি-ভালো জিনিস থাকবে, এসব থেকে শিক্ষা নিয়েই সামনে এগিয়ে যেতে হবে।’
জুলাই বিপ্লবের পর সাকিবকে ঘিরে জনমতের চিত্রেও পরিবর্তন আসে। সে সময় তিনি দেশের বাইরে থাকলেও রাজনৈতিক পরিচয়ের কারণে সমালোচনা ও জনরোষের মুখে পড়েন। দেশে উপস্থিত না থেকেও কেন সেই দায় তার ওপর বর্তাল-এমন প্রশ্নের জবাবে প্রথমে হাসেন সাকিব। পরে নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে বলেন,
‘এটা তো জিজ্ঞেস করবেন এখন যারা দায়িত্বে আছে তাদের। কেন তারা এখনও এরকম করছে। হেহেহে… আমাকে প্রশ্ন করে কী হবে? এই উত্তর দেওয়ার মানুষ তো আমি না। এখন যারা ডিসিশন মেকার, তারা ভালো বলতে পারবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক