ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
শুধু আইনেই মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: শুধু আইন প্রয়োগ বা শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে তিনি মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানান।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক মাদকবিরোধী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সভায় তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সফলভাবে লড়তে হলে স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সংবাদমাধ্যম ও সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা সবাইকে সম্পৃক্ত করে মাদকবিরোধী অভিযান শুরু করেছি। আমাদের জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার থেকে শুরু করে সরকারি কর্মকর্তা, স্কুল-কলেজ, রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রতিষ্ঠানগুলোকে নিয়ে এই অভিযানকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই। এটি ছাড়া বিকল্প কোনো পথ নেই।’
তিনি আরও বলেন, ঠাকুরগাঁওয়ে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেগুলোর মাধ্যমে অবশ্যই ইতিবাচক ফল পাওয়া যাবে বলে তিনি আশা করেন।
সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, ‘এই প্রচারটাই মূল কাজ-যাতে সবাই বুঝতে পারে মাদক খারাপ জিনিস এবং তা ব্যবহার করা উচিত নয়। এভাবেই সবাইকে সঙ্গে নিয়ে এগোতে হবে।’
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ বিশেষ সভায় সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ