ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
‘অবিলম্বে ফ্যাসিবাদের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে’
নিজস্ব প্রতিবেদক: সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) সোপর্দ করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের নেতারা ফেসবুক পোস্ট ও সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি তুলে ধরেছেন।
শুক্রবার (২৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।
পোস্টে তিনি বলেন, ‘অবিলম্বে ফ্যাসিবাদের দোসর মো. সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে।’
একই ইস্যুতে এনসিপির সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুও তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, ‘৬ মাস পর তীক্ষ্ণ বুদ্ধিতে রাষ্ট্রপতি অপসারণ মানে হলো আগামী নির্বাচন নিজেদের রাষ্ট্রপতির আন্ডারে করে আরও সফলভাবে ইঞ্জিনিয়ারিং করা।’
এর আগে শুক্রবার বিকেলে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর সন্ধ্যায় রাজধানীর বাংলামটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সদস্যসচিব আখতার হোসেন এ বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন।
আখতার হোসেন বলেন, মো. সাহাবুদ্দিনকে তারা দীর্ঘদিন ধরে পদত্যাগের দাবিতে আন্দোলনের মাধ্যমে চ্যালেঞ্জ জানিয়ে আসছিলেন। তার অভিযোগ, সাবেক রাষ্ট্রপতি ব্যাংক দখল, গুম ও হত্যার মতো অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। পাশাপাশি ব্যক্তিগত দুর্নীতির পাশাপাশি বিগত আওয়ামী লীগ সরকারের দুর্নীতিতেও তিনি প্রত্যক্ষ সহযোগিতা করেছেন বলেও দাবি করেন।
সংবাদ সম্মেলনে আখতার হোসেন আরও বলেন, শেখ হাসিনা তাকে রাষ্ট্রপতির পদে বসিয়েছিলেন এবং সুযোগ পেলে তিনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করতে পারেন বলে তাদের আশঙ্কা রয়েছে। এ কারণে শুধু পদত্যাগ যথেষ্ট নয় উল্লেখ করে তিনি দ্রুত তাকে গ্রেপ্তার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) হস্তান্তরের দাবি জানান।
সাবেক রাষ্ট্রপতির পদত্যাগের পর এনসিপির পক্ষ থেকে গ্রেপ্তার ও আইসিটিতে বিচারের দাবির মাধ্যমে বিষয়টি নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার