ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
টিএসসি ক্যাফেটেরিয়ায় ছাত্রীদের জন্য চালু হলো ‘ফিমেল জোন’
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ায় শিক্ষার্থীদের জন্য নতুন খাবারের মেন্যু চালু করা হয়েছে। একই সঙ্গে ছাত্রীদের জন্য পৃথক ‘ফিমেল জোন’ উদ্বোধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
বৃহস্পতিবার ডাকসুর কমনরুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদকের প্রচেষ্টা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
নতুন মেন্যুতে সাদা ভাত, সবজি, ডাল ও মাংস রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী মূল্যে মানসম্মত ও পুষ্টিকর খাবার নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া টিএসসি ক্যাফেটেরিয়ায় ছাত্রীদের জন্য পৃথক ‘ফিমেল জোন’ চালু করা হয়েছে, যাতে তারা আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশে বসে খাবার গ্রহণ করতে পারেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ, টিএসসির পরিচালক ফারজানা বাশার এবং ডাকসুর কমনরুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে ছালমা।
নতুন এ উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নারী শিক্ষার্থীরা। তাদের প্রত্যাশা, নতুন খাবারের মেন্যু ও ‘ফিমেল জোন’ চালুর মাধ্যমে টিএসসি ক্যাফেটেরিয়ার সেবার মান আরও উন্নত হবে এবং শিক্ষার্থীরা এর সুফল ভোগ করবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?