×

ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

চট্টগ্রামের স্থগিত এইচএসসি পরীক্ষা কবে, জানাল বোর্ড

২০২৬ জুলাই ২৩ ১৫:১১:৩৮

চট্টগ্রামের স্থগিত এইচএসসি পরীক্ষা কবে, জানাল বোর্ড

নিজস্ব প্রতিবেদক: দুর্যোগপূর্ণ আবহাওয়া ও অন্যান্য কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চলতি বছরের এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ২৭ জুলাই থেকে ৮ আগস্টের মধ্যে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন এ তথ্য নিশ্চিত করেন। বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের অধীন সংশ্লিষ্ট জেলাগুলোতে পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী ২৭ জুলাই থেকে ৮ আগস্টের মধ্যে চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো গ্রহণ করা হবে।

এর আগে গত ১৬ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়।

একই সঙ্গে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার অবশিষ্ট বিষয়গুলোর পরীক্ষাও এখনো স্থগিত রয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল তেলের দাম

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠায় বিশ্ববাজারে... বিস্তারিত