ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
দেশকে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশকে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্যে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে বিদেশি বিনিয়োগ আকর্ষণে নানা সংস্কার কার্যক্রম চালিয়ে যাওয়ার কথাও তুলে ধরেন তিনি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২টায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ব্যবসায়িক সাফল্যের জন্য সরকারের নীতিগত সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সামনে নানা ধরনের চ্যালেঞ্জ থাকলেও সম্ভাবনাও কম নয়। তাই নিরাপদ ও দীর্ঘমেয়াদি বিদেশি বিনিয়োগ নিশ্চিত করতে সরকার ট্যাক্স ও ভ্যাট ব্যবস্থা সহজীকরণের পাশাপাশি বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে গুরুত্ব দিচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার অর্থনৈতিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। দেশে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।
প্রধানমন্ত্রী জানান, সরকারি সেবার ডিজিটালাইজেশন, কর ও ভ্যাট ব্যবস্থার আধুনিকায়ন এবং বিনিয়োগকারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে দেশকে আরও আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্যে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য টেকসই ও স্থায়ী বিদেশি বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করা।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)