ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
মেসির বিপক্ষে খেলার স্বপ্ন পূরণ, বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ইয়ামাল
স্পোর্টস ডেস্ক: আগামী ১৯ জুলাই ফুটবল বিশ্ব অপেক্ষা করছে এক বহুল প্রতীক্ষিত বিশ্বকাপ ফাইনালের জন্য। ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল মঞ্চে।
তবে এই ফাইনালের আকর্ষণ শুধু ট্রফি জয়েই সীমাবদ্ধ নয়। ফুটবলপ্রেমীদের দৃষ্টি এখন নিবদ্ধ দুই প্রজন্মের দুই মহাতারকা—লিওনেল মেসি ও লামিন ইয়ামালের দিকে। অভিজ্ঞতার প্রতীক মেসির বিপরীতে নতুন প্রজন্মের অন্যতম আলোচিত ফুটবলার ইয়ামালকে ঘিরে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা।
আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসির বিপক্ষে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে খেলার স্বপ্নের কথা এর আগেই প্রকাশ করেছিলেন ইয়ামাল। অবশেষে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে যাচ্ছে বিশ্বকাপের ফাইনালেই।
সম্প্রতি জনপ্রিয় স্পোর্টস প্ল্যাটফর্ম ডেজনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, ‘আমি একটু বড় হয়েছি, আর লিও-ও (অভিজ্ঞতায়) বেড়েছে। আশা করি আমি একটি ফাইনালে তার মুখোমুখি হতে পারব, বিশেষ করে যেহেতু আমাদের মধ্যে ফিনালিসিমা ম্যাচটি শেষ পর্যন্ত মাঠে গড়ায়নি।’
আগামী রোববার (১৯ জুলাই) সেই প্রত্যাশাই বাস্তবে রূপ নেবে। শিরোপা নির্ধারণী লড়াইয়ে প্রতিপক্ষ হিসেবে মুখোমুখি হবেন মেসি ও ইয়ামাল।
এই ম্যাচে একদিকে মেসির সামনে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ শিরোপা জয়ের সম্ভাবনা, অন্যদিকে ইয়ামালের সামনে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে নিজেকে নতুন প্রজন্মের অন্যতম প্রধান তারকা হিসেবে প্রতিষ্ঠিত করার সুযোগ। ফলে ফুটবল ইতিহাসের আরেকটি স্মরণীয় অধ্যায়ের অপেক্ষায় রয়েছে বিশ্বের কোটি কোটি সমর্থক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)