ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
শিক্ষিকাকে কুপিয়ে দুই আঙুল বিচ্ছিন্ন করেছেন ছাত্রীর মা
নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরবে এক গৃহশিক্ষিকাকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে ছাত্রীর মায়ের বিরুদ্ধে। হামলায় শিক্ষিকার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। এ ঘটনায় অভিযুক্ত প্রিয়া বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লাহচর এলাকায় এ ঘটনা ঘটে। আহত গৃহশিক্ষিকার নাম সিঁথি সীমিতা। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
জানা গেছে, ঘটনার রাতেই শিক্ষিকার চাচা শ্বশুর প্রিয়া বেগমের বিরুদ্ধে ভৈরব থানায় মামলা করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার কিশোরগঞ্জ আদালতে চালান দেয়। গ্রেফতার প্রিয়া বেগম ওই এলাকার মতি চান্দের বাড়ির হোটেল ব্যবসায়ী বায়েজিদ মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিঁথি সীমিতা স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষিকা। তিনি শিবপুর ইউনিয়নের গাজিরটেক এলাকার মৃত সুলায়মান মিয়ার মেয়ে। শিক্ষকতার পাশাপাশি তিনি টিউশনি করাতেন। প্রতিদিনের মতো সোমবার সকালে একই এলাকার বায়েজিদ মিয়ার বাসায় তার মেয়েকে পড়াতে যান। পড়ানো শেষে চলে আসার পর ফেলে আসা ছাতা আনতে আবার ওই বাসায় গেলে শিক্ষার্থীর মা প্রিয়া বেগম হঠাৎ ক্ষিপ্ত হয়ে দা দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন।
এ হামলায় শিক্ষিকার দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রিয়া বেগমকে থানায় নিয়ে যায়।
আহত শিক্ষিকার চাচাশ্বশুর ও মামলার বাদী মো. শিশু মিয়া বলেন, ‘আমি শুনেছি কয়েকদিন আগে শিক্ষার্থীর মা সিঁথির কাছে ২০ হাজার টাকা ধার চেয়েছিলেন। কিন্তু এত টাকা তার পক্ষে দেওয়া সম্ভব ছিল না। আমাদের সন্দেহ এই ক্ষোভে ও রাগে তিনি তাকে দা দিয়ে কুপিয়েছেন।’
আহত শিক্ষিকার দেবর সারোয়ার বলেন, ভাবিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হয়। পরে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। তার অবস্থা খুব খারাপ।
এ বিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক এমদাদুল কবির জানান, ৯৯৯-এ অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মামলা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)