ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ঢাবি ট্রাস্ট ফান্ডের বৃত্তি পেলেন ১১ শিক্ষার্থী
পার্থ হক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১১ জন মেধাবী শিক্ষার্থীকে বিভিন্ন ট্রাস্ট ফান্ডের আওতায় বৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার উপাচার্যের সভাকক্ষে আয়োজিত পৃথক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তিপ্রাপ্তদের হাতে চেক তুলে দেন।
ঢাবি সূত্রে জানা যায়, পাঁচ শিক্ষার্থী ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি ১৯৭৬ স্মৃতি ট্রাস্ট ফান্ড বৃত্তি’ এবং ছয় শিক্ষার্থী ‘রাষ্ট্রবিজ্ঞান সতীর্থ ফোরাম ট্রাস্ট ফান্ড বৃত্তি’ লাভ করেছেন। প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম, অর্থনীতি বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. ফিরদৌসি নাহার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. নাছিমা খাতুনসহ সংশ্লিষ্ট ট্রাস্ট ফান্ডের দাতা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বৃত্তিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংকট মোকাবিলা ও শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি শিক্ষা ও গবেষণার অগ্রগতির জন্য অ্যালামনাইসহ সমাজের সব স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন এবং গবেষণা ও চিকিৎসা তহবিল গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি ১৯৭৬ স্মৃতি ট্রাস্ট ফান্ড’-এর মূলধন বৃদ্ধির জন্য দাতা প্রতিনিধিরা উপাচার্যের কাছে এক লাখ টাকার চেক হস্তান্তর করেন। অর্থনীতি বিভাগের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন আফরিনা ইসলাম আনিকা, সামিহা সারা, জুনাইদ হোসাইন আদনান, তাহসিন ফুয়াদ ত্বহা ও সুদেব চাকমা। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বৃত্তিপ্রাপ্তরা হলেন মোছা. সাদিয়া খাতুন, মো. জিল্লুর রহমান, মো. আবির হোসেন, তারিকুল ইসলাম, রিতু রানী সাহা ও ফারহানা পারভীন।
এই বৃত্তি কর্মসূচি মেধাবী শিক্ষার্থীদের একাডেমিক অগ্রযাত্রায় সহায়ক ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ