ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
জলাবদ্ধতায় বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ ট্রাফিক পুলিশের
নিজস্ব প্রতিবেদক: টানা বৃষ্টিপাতের কারণে রাজধানীর বিভিন্ন সড়কের নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর ফলে বনানী, ঢাকা গেট, ইসিবি ও যমুনা ফিউচার পার্কসংলগ্ন এলাকায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে ট্রাফিক পুলিশ।
সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় ট্রাফিক পুলিশের গুলশান বিভাগের প্রকাশিত এক বিশেষ বার্তায় এ তথ্য জানানো হয়।
গুলশান ট্রাফিক বিভাগ জানায়, সকালের বৃষ্টিতে বনানী কবরস্থানের পর ঢাকা গেটসংলগ্ন মূল সড়কের ইনকামিং ও আউটগোয়িং উভয় পাশেই জলাবদ্ধতা তৈরি হয়েছে। ফলে ওই সড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে।
এ ছাড়া বনানী-কাকলী ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্পের নামার প্রান্তে হালকা পানি জমে থাকায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে।
বার্তায় আরও বলা হয়, ইসিবি এলাকায় ক্যান্টনমেন্ট গার্লস স্কুলের সামনে পানি জমে যাওয়ায় মিরপুর ডিওএইচএস ও কালশী থেকে ইসিবি হয়ে মাটিকাটা ফ্লাইওভারমুখী যানবাহনগুলোকে ধীরগতিতে চলতে হচ্ছে।
অন্যদিকে প্রগতি সরণির যমুনা ফিউচার পার্কের সামনের সড়কে বৃষ্টির পানি জমে থাকার পাশাপাশি ঢাকা ওয়াসার পাইপলাইন স্থাপনের কাজ চলমান থাকায় ওই এলাকায় তীব্র যানজট ও ধীরগতি সৃষ্টি হয়েছে।
সোমবার সকাল থেকে রাজধানীতে বৃষ্টিপাত অব্যাহত থাকায় দিনের বাকি সময়েও জলাবদ্ধতার কারণে বিভিন্ন সড়কে যান চলাচল আরও বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ট্রাফিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা মাঠে কাজ করছেন। অতি জরুরি প্রয়োজন ছাড়া এসব এলাকা এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহারের জন্য চালক ও পথচারীদের প্রতি আহ্বান জানিয়েছে ট্রাফিক বিভাগ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান