ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
টানা বৃষ্টিতে রাজধানীতে তীব্র যানজট, দুর্ভোগে নগরবাসী
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় টানা দ্বিতীয় দিনের মতো বৃষ্টি অব্যাহত রয়েছে। সোমবার (১৩ জুলাই) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
সোমবার ভোর থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন। বাতাসে আর্দ্রতা ও গুমোট আবহাওয়ার কারণে গরম অনুভূত হচ্ছিল। সকাল ৯টার দিকে বৃষ্টি শুরু হলে মিরপুর, মতিঝিল, কারওয়ানবাজার, ধানমন্ডি ও মগবাজারসহ বিভিন্ন এলাকায় যান চলাচল ধীর হয়ে পড়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলমান পরীক্ষায় অংশ নিতে গিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তিতে পড়তে হয়েছে। একই সঙ্গে অফিসগামীদেরও অতিরিক্ত ভাড়া গুনে কর্মস্থলে যেতে হয়েছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় পরীক্ষা স্থগিত করে অনলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, ছাতা হাতে গণপরিবহনের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন যাত্রীরা। অনেকে প্রয়োজনের তাগিদে অতিরিক্ত ভাড়ায় রিকশা কিংবা সিএনজিচালিত অটোরিকশায় গন্তব্যে যাচ্ছেন। আবার কেউ কেউ সড়কে পানি জমে থাকলেও ভিজেই কর্মস্থল বা অন্যান্য গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে। এর প্রভাবে সোমবার সন্ধ্যার পরও আগামী ২৪ ঘণ্টা দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
টানা বৃষ্টি এবং সম্ভাব্য অতিভারি বর্ষণের কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, যানজট ও জনদুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান