ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বনানী র্যাম্পের নিচে ভয়াবহ জলাবদ্ধতা
নিজস্ব প্রতিবেদক: টানা ভারি বর্ষণে রাজধানীর বেশ কয়েকটি নিচু এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাকলী র্যাম্পের নিচের অংশ, বনানী, খিলক্ষেত ও ঢাকা গেটসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে।
সড়কে পানি জমে থাকায় যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ধীরগতিতে যান চলাচলের কারণে বিভিন্ন স্থানে দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পাশাপাশি চালক ও পথচারীদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে ট্রাফিক পুলিশ।
রোববার (১২ জুলাই) ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের এক ট্রাফিক আপডেটে এসব তথ্য জানানো হয়।
ট্রাফিক পুলিশ জানায়, বিশেষ করে কাকলী মোড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমে আসা যানবাহন এবং নিচের সড়ক ব্যবহারকারী যানবাহনকে অতিরিক্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে হচ্ছে। জলাবদ্ধতার কারণে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
এ অবস্থায় মোটরযান চালক ও পথচারীদের অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহারের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি জলাবদ্ধ এলাকায় ধীরগতিতে যানবাহন চালানো, নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দিয়েছে ট্রাফিক পুলিশ।
এ ছাড়া ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলা এবং যানজট নিরসনে ধৈর্য ধারণের আহ্বানও জানানো হয়েছে।
ট্রাফিক গুলশান বিভাগ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নগরবাসীর সহযোগিতায় দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর