ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
আজ ঢাকা মেডিকেল যাবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ৮০ বছর পূর্তি উপলক্ষে আজ বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ঢাকা মেডিকেলের সাবেক ছাত্রী ডা. জুবাইদা রহমান প্রতিষ্ঠানটি পরিদর্শন করবেন। এ সময় দুটি নতুন ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হবে।
ঢাকা মেডিকেল কলেজ ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৯৪৬ সালের ১০ জুলাই তৎকালীন সচিবালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে যাত্রা শুরু করে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। প্রতি বছর দিনটি ‘ডিএমসি ডে’ হিসেবে পালন করা হয়। এ বছর প্রতিষ্ঠানটি ৮০ বছর পূর্ণ করে ৮১তম বর্ষে পদার্পণ করছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রথম দিনের আয়োজনে রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের প্রীতি ফুটবল ম্যাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাট্য পরিবেশনা, র্যাফেল ড্র এবং সংগীতশিল্পী জেমসের কনসার্ট। দ্বিতীয় দিনের সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ২০ হোস্টেল প্রকল্পের আওতায় দুটি ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে তারা শহীদ ডা. মিলন অডিটোরিয়াম-সংলগ্ন লনে বৃক্ষরোপণ করবেন এবং উদ্বোধনী কার্যক্রম শেষে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। এদিন বেলা সাড়ে ১০টায় ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে কেক কাটারও আয়োজন রয়েছে।
বহুমাত্রিক এই আয়োজনের মধ্য দিয়ে দেশের অন্যতম প্রাচীন চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানটি তার গৌরবময় পথচলার নতুন অধ্যায়ে প্রবেশ করছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)