ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কনসার্ট স্থগিত, যা বললেন আয়োজকেরা
ডুয়া ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত উন্মুক্ত কনসার্ট ‘রিবিল্ডিং দ্য নেশন’ স্থগিত করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে একদিন আগে আয়োজকেরা নিরাপত্তা ইস্যুতে এটি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংস্কৃতিক সেলের সম্পাদক সালাউদ্দিন সৌরভ গণমাধ্যমকে বলেন, নিরাপত্তা ইস্যুতে কনসার্টটি আপাতত স্থগিত করা হয়েছে। অংশগ্রহণকারী, দর্শক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সেই বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, আমরা কোনো ঝুঁকি নিতে চাইছি না। এটি পিছিয়ে পরের সপ্তাহে করার পরিকল্পনা ছিল আমাদের। কিন্তু পবিত্র রমজান মাস শুরু হচ্ছে, তাই ঈদের পর আয়োজনের পরিকল্পনা রয়েছে।
কনসার্টটির প্রধান আকর্ষণ ছিলেন নগরবাউল জেমস। এতে আরও গান গাওয়ার কথা ছিল ব্যান্ড চিরকুট, আর্টসেল, সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, বাংলা ফাইভ, ক্রিপটিক ফেইট, কুঁড়েঘর, কাকতাল, সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানসহ অনেকের।
এর আগে আয়োজকেরা জানিয়েছিলেন, বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ উন্মুক্ত কনসার্ট হতে যাচ্ছে এটি। যেই ভেন্যুতে কয়েক লাখ মানুষ একসঙ্গে নিরাপদে গান শুনতে পারবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)