ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
এসএসসি পাসেই পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চাকরির সুযোগ
ডুয়া ডেস্ক: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিপিডিবি) মিটার রিডার কাম-মেসেঞ্জার পদে চুক্তিভিত্তিক জনবল নিয়োগের জন্য পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ পদে মোট ১ হাজার ৪৬০ জন (কম/বেশি) নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ জুলাই ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে।
এ ছাড়া প্রার্থীকে সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্রের, সুন্দর ও সুঠাম দেহের অধিকারী এবং ভালো ব্যক্তিত্বসম্পন্ন হতে হবে। গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ ও বিদ্যুৎ বিল বিতরণের মানসিকতা থাকতে হবে। প্রার্থীর নিজস্ব বাইসাইকেল থাকা বাধ্যতামূলক।
নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন হবে ১৪ হাজার ৭০০ টাকা। আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
অনলাইনে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে আবেদন করতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২৩ টাকা।
আবেদন কার্যক্রম শুরু হয়েছে ৭ জুলাই ২০২৬ সকাল ১০টা থেকে। আবেদন গ্রহণ চলবে ২১ জুলাই ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চূড়ান্তভাবে নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ক্যাশ শাখায় ১০ হাজার টাকা জমা দিতে হবে।
এ ছাড়া ১৪ মে ২০২৫ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির বিপরীতে যেসব প্রার্থী যথাযথভাবে আবেদন করেছিলেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
নিয়োগ-সংক্রান্ত বিস্তারিত তথ্য নির্ধারিত ঠিকানায় পাওয়া যাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- নবম পে স্কেল নিয়ে যা জানা গেল
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ আগস্ট)
- বস্ত্র অধিদপ্তরে ৪২ পদে পুনর্নিয়োগ
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ