ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃ'ত্যু (৩ জুলাই)
নিজস্ব প্রতিবেদক: দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত ১১০ দিনে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৭২৯ জনে পৌঁছেছে। এদের মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৩৬ শিশু এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ শিশু।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনের তথ্য গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাবের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। এছাড়া ঢাকা, রংপুর ও সিলেট বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।
একই সময়ে দেশে সন্দেহভাজন হামের রোগী শনাক্ত হয়েছে ৯৬৮ জন। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৫১ শিশু। তাদের মধ্যে সবচেয়ে বেশি ৩০১ জন ঢাকা বিভাগের। এরপর রয়েছে চট্টগ্রাম বিভাগে ১৮১ জন, বরিশালে ১৩৭ জন এবং সিলেট বিভাগে ৮৭ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৭৮৪ জন হামের রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ প্রথম হামের রোগী শনাক্ত হয়। এরপর গত ১১০ দিনে হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৯৬১ জনে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে ৮৭ হাজার ২৬২ জন। মোট ১২ হাজার ৪২৫ জনের হাম নিশ্চিত হয়েছে। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৩ হাজার ৫৪৩ জন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)