ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বেসরকারি বিশ্ববিদ্যালয়কে স্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনার তাগিদ
ডুয়া নিউজ: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে নির্ধারিত সময়সীমার মধ্যে স্থায়ী ক্যাম্পাসে সব কার্যক্রম পরিচালনার জন্য তাগিদ দিয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) কিশোরগঞ্জ জেলার ঈশাখা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের জমি পরিদর্শনের পর ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন এ তাগিদ দেন।
তিনি বলেন, যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাময়িক সনদের মেয়াদ শেষ হয়েছে কিন্তু এখনও স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরিত হতে পারেনি, তাদের জন্য স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার জন্য জোরালোভাবে তাগিদ দেয়া হচ্ছে।
এছাড়াও, তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক উৎকর্ষ সাধনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইয়া এবং সহকারী পরিচালক বিএম সোহেল রানা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. প্রিয় ব্রত পাল, ট্রেজারার প্রফেসর ড. অনিল কুমার সাহা, রেজিস্টার ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরাও উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?