ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

মাদ্রাসা শিক্ষকদের বেতন যা জানালেন শিক্ষামন্ত্রী

২০২৬ জুন ২৫ ১২:১১:১৫

মাদ্রাসা শিক্ষকদের বেতন যা জানালেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মে ও জুন মাসের বেতন নিয়ে নতুন তথ্য দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, এই দুই মাসের বেতন একসঙ্গে আগামী জুলাই মাসে পরিশোধ করা হবে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি জানি এক মাসের বেতন না পেলে কী দুর্বিষহ জীবন যাপন করতে হয়। অন্তর্বর্তী সরকার এনটিআরসিএ থেকে মাদ্রাসায় ১৭ হাজার শিক্ষক নিয়োগ দিয়ে গেছে। কিন্তু তাদের বেতনের বাজেট অ্যালোকেট করেনি। ফলে শিক্ষকরা বেতন পাচ্ছেন না। দ্রুত এ সমস্যা কেটে যাবে।’

তিনি বলেন, ‘আগের সরকার এটা জানতেন না যে বাজেট অ্যালোকেট করতে হবে। আমরা দেখেছি যতই সময় গিয়েছে ততই সমস্যা তৈরি করে গিয়েছে, যাতে পরবর্তী সরকার কাজ না করতে পারে। এভাবে রাষ্ট্র পরিচালনা করা যায় না। আমরা তা হতে দেবো না।’

ড. আ ন ম এহছানুল হক মিলন আরও বলেন, ‘আমার হাতে ১০০ কোটি টাকা ছিলো, আমি জনতা ব্যাংকে এই টাকা দিয়েছি। যাদের অ্যাকাউন্ট জনতা ব্যাংকে তারা বেতন পেয়েছেন। বাকিরা পাচ্ছেন না, এজন্য আমি দুঃখ প্রকাশ করছি। এই দুঃখ প্রকাশ করার কথা ছিলো বিগত সরকারের, তারা তা করেনি। এভাবে চলছে আমাদের বাংলাদেশ।’

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত