ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুন)
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালংকারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।
বুধবার (২৪ জুন) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। নতুন মূল্য তালিকা অনুযায়ী, আজ বৃহস্পতিবারও দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালংকার বিক্রি হচ্ছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকায়।
এ ছাড়া ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।
সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৮৪১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৯৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
পবিত্র ঈদুল আজহার পর দেশের বাজারে টানা চার দফা সোনার দাম কমানো হয়েছিল। এরপর টানা তিনবার দাম বাড়ানো হয়। সর্বশেষ গত সোমবার সোনার দাম বাড়ানো হলেও এবার তা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত নতুন এ মূল্য কার্যকর থাকবে। তবে অলংকারের নকশা ও ধরন অনুযায়ী মজুরি যুক্ত হবে। পাশাপাশি নির্ধারিত মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
এদিকে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে সোনার ওপর ভ্যাট কমানোর প্রস্তাব করা হয়েছে। সোনার গয়নার মূল্য কমাতে প্রতি ভরি সোনার ওপর সুনির্দিষ্টভাবে ২ হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে। এর আগে সোনার ওপর ৫ শতাংশ হারে ভ্যাট আরোপ করা হতো।
বাজুস আরও জানিয়েছে, সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলংকার বিনিময় এবং ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে তাদের পূর্বের নিয়মই বহাল থাকবে। একই সঙ্গে রুপার অলংকারে ভ্যাট সংক্রান্ত বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।
অন্যদিকে দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেট বা ভালো মানের প্রতি ভরি রুপার দাম রয়েছে ৫ হাজার ২৪৯ টাকা।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের