ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
সূচক কমলেও বাড়েনি লেনদেন, বিনিয়োগকারীরা ধরে রেখেছেন শেয়ার
নিজস্ব প্রতিবেদক: গতকালের ধারাবাহিকতায় আজও (২২ জুন) সূচক ও লেনদেনের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক সময়ে শেয়ার ক্রয়ের কারণে সূচকের ধারাবাহিক উত্থান ঘটেছিল। এতে বাজারে অনেকটাই স্থিতিশীলতা ফিরে এসেছে। এখন কিছু বিনিয়োগকারী আগে কেনা শেয়ার থেকে মুনাফা তুলতে শুরু করেছেন, যে কারণে আজও সূচকের সামান্য পতন হয়েছে।
পতন যাই হোক, ধসের আশঙ্কা নেই বলেই মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। বরং এখনো বিনিয়োগকারীদের মধ্যে বাজারের প্রতি আস্থা অটুট রয়েছে। যে কারণে সূচক কমলেও লেনদেন বাড়েনি, যা বাজারের জন্য ইতিবাচক। বিনিয়োগকারীরা শেয়ার ধরে রাখার কারণেই বাজার পরিস্থিতি এমন হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, স্বল্পমেয়াদি মুনাফা উত্তোলন বাজারের স্বাভাবিক প্রক্রিয়া। বিনিয়োগকারীরা যেহেতু আতঙ্কিত না হয়ে শেয়ার ধরে রেখেছেন, সেহেতু বাজারকে স্থিতিশীল বলেই ধরে নেওয়া যায়। ভালো মৌলভিত্তির শেয়ারগুলোতে বিনিয়োগকারীদের আগ্রহ এখনও রয়েছে, যা ভবিষ্যতের জন্য ইতিবাচক সংকেত।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮৫.৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৫৪.১৭ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১৯.৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১২৯.৩৪ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৩৫.৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১১০.০৩ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৮৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৩৬টির দর বেড়েছে, ৩১৯টির দর কমেছে এবং ৩৪টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৮৭৬ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ১ হাজার ২ কোটি ৪৩ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ১২৬ কোটি ৩৭ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৭৪ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৩০ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২৩৯ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩৬টির, কমেছে ১৮১টির এবং পরিবর্তন হয়নি ২২টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭৭.৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭১.৯৯ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১০৪.৩০ পয়েন্ট কমেছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- আজকের খেলার সময়সূচি (১২ জুলাই)
- এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা দিল আন্তঃশিক্ষা বোর্ড