ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
বিএনপি সাংবাদিকতাকে সবসময় রাজনৈতিক প্রভাবের বাইরে রাখার নীতি অনুসরণ করেছে
নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে সব সময় গুরুত্ব দিয়েছে বিএনপি। তার মতে, সাংবাদিকতা রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে রাখার যে নীতি দলটি অনুসরণ করেছে, তা দীর্ঘদিন ধরে অব্যাহত রয়েছে।
শনিবার (২০ জুন) যশোর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যশোর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নিচ্ছেন। কর্মশালায় মাল্টিমিডিয়া সাংবাদিকতা, ফ্যাক্টচেকিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে গণমাধ্যমের পরিবেশে পরিবর্তন এলেও যশোরে তুলনামূলকভাবে স্থিতিশীল পরিস্থিতি বজায় ছিল। তাঁর দাবি, এখানে সাংবাদিকদের রাজনৈতিক পরিচয়ের চেয়ে পেশাদারিত্ব ও বস্তুনিষ্ঠতাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সাংবাদিকতায় নৈতিকতা, সততা ও দায়িত্বশীলতা না থাকলে কোনো প্রশিক্ষণই কার্যকর হতে পারে না। আধুনিক যুগে তথ্যপ্রযুক্তির দক্ষতা অর্জনের পাশাপাশি সাংবাদিকদের তথ্য যাচাই ও নিরপেক্ষতার চর্চা জরুরি বলেও তিনি মন্তব্য করেন।
অনিন্দ্য ইসলাম অমিত জানান, দেশের বিভিন্ন স্থানে গণমাধ্যম প্রতিষ্ঠান ও সাংবাদিক সংগঠনে পরিবর্তনের ঘটনা ঘটলেও যশোরে বিএনপির নেতাদের সহযোগিতার কারণে একটি স্থিতিশীল পরিবেশ বজায় ছিল, ফলে সাংবাদিকরা নির্বিঘ্নে কাজ করতে পেরেছেন।
তিনি আরও বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ বিষয়ে সাংবাদিকদের সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, গঠনমূলক সমালোচনা জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়তা করে এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং দৈনিক লোকসমাজের প্রকাশক সান্তনু ইসলাম সুমিত।
কর্মশালায় যশোরসহ বিভিন্ন উপজেলার মোট ৭০ জন সাংবাদিক অংশ নেন। এতে অংশগ্রহণকারীদের আধুনিক সাংবাদিকতা, ডিজিটাল কনটেন্ট তৈরি, ভিডিও স্টোরিটেলিং, মোবাইল সাংবাদিকতা, এআই প্রযুক্তি, ফ্যাক্টচেকিং এবং মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে সংবাদ উপস্থাপনার নানা দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক