×

ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

লিটন-সাকিবদের এলপিএল খেলার অনুমোদন মিলল

২০২৬ জুন ১৯ ১৯:৩৮:১৭

লিটন-সাকিবদের এলপিএল খেলার অনুমোদন মিলল

স্পোর্টস ডেস্ক:জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলে থাকছেন না অধিনায়ক লিটন কুমার দাস এবং তারকা পেসার তাসকিন আহমেদ। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) অংশ নিতে এনওসি পাওয়ায় তারা এই সিরিজে অংশ নিতে পারছেন না।

চোটের কারণে লিটন বর্তমানে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজেও মাঠের বাইরে রয়েছেন। লিটন ও তাসকিন ছাড়াও সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ এবং হাসান মাহমুদকে এলপিএলে খেলার জন্য অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ১৭ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিতব্য এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সাকিব ও তাসকিন খেলবেন জাফনা কিংসের হয়ে। গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলবেন লিটন দাস ও মিরাজ।

এদিকে, কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে খেলা হাসান মাহমুদ এলপিএলে যোগ দেবেন কলম্বো স্ট্রাইকার্সের স্কোয়াডে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত